ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
পূজা চেরীর বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 May, 2019, 11:16 PM

পূজা চেরীর বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ

পূজা চেরীর বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ

শিশুশিল্পী হিসেবে সুযোগ পেয়ে বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজ করেন পূজা চেরী। অপ্রাপ্ত বয়সে আবেদনময়ী ভূমিকায় সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। গেলো বছর জাজ মাল্টিমিডিয়ার প্রযোজিত দুটি দর্শকপ্রিয় ছবি দিয়ে নায়িকা বনে যান পূজা। তবে ক্যারিয়ার শুরুতে তার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ উঠেছে।

দেশের বেসরকারি টেলিভিশন আরটিভির ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডে’ বিষয়ক অনুষ্ঠানের প্রযোত শাহ আমির খসরু তার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছেন।

এ বিষয়ে আমির খসরু বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডে’ উপলক্ষে আরটিভি একটি অনুষ্ঠান প্রচার করবে। অনুষ্ঠানটির প্রযোজনা করছি আমি। গত মাসের ২০ তারিখে অনুষ্ঠানটির রেকর্ডিং করা বিষয়ে চূড়ান্ত করা হয়। অনুষ্ঠানের একটি গানের মডেলিং করার জন্য কোরিওগ্রাফার তানজিলের সঙ্গে আমাদের কথা হয়। তিনি পূজা চেরির সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত বলেন। পূজা চেরি শিডিউল নিয়ে অঙ্গীকারবদ্ধ হন।’

পূজার শিডিউল প্রসঙ্গে আমির খসরু বলেন, আমি নিজে থেকে তার সাথে প্রেমেন্ট ও শিডিউল পূণরায় ঠিক করি। এরপর আমার সঙ্গে তার বেশকয়েকবার কথা হয়। অনুষ্ঠানের বিষয় তাকে স্মরণ করে দেই। কিন্তু হঠাৎ করেই পূজা ফোন দিয়ে বলছেন, আমার রাত ৮টায় আমার অন্য যায়গায় শুটিং আছে। সেখানে যেতে হবে সন্ধা ৭টায় রওয়ানা দিতে হবে। ৮টার আগে পৌঁছাতে হবে। ৭টার দিকে আমি বললাম, আমাদের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। তাহলে তো অনুষ্ঠান করা সম্ভব হবে না।’

আগেই পূজা তার দুই শিডিউল বিষয়ে জানিয়েছিলেন কি-না জিজ্ঞেস করলে আমির খসরু বলেন, ‘আমি মোবাইল ফোনে তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি আমার সঙ্গে শিডিউল কনফার্ম করে একই সময়ে কিভাবে শিডিউল নিলেন? উনি বললেন, ইত্যাদির শুটিং আছে।’

আমির খসরু আরো বলেন, ‘আমি পূজাকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য বললাম। তাকে এও বললাম আমাদের কেউ যেন ক্ষতিগ্রস্ত না হই সে চেষ্টা করেন। তার জন্য শিডিউল এগিয়ে আনলাম। তার সঙ্গে কথা হলো। তিনি আবারো শিডিউল ফাইনাল করলেন, নাচের প্রাকটিসের জন্য তানজিলের স্টুডিওতে গেলেন। স্টুডিওতে যেয়ে জানান, নাচের থিম ভালো লাগছে না। তখন তাকে বলেছি, আপনার থিম অনুযায়ী হবে। আপনার মতামতই ফাইনাল। তিনিও রাজি হন। ওই কথা শেষ কথা। পরবর্তীতে তানজিল জানান, পূজা স্টুডিও থেকে চলে গেছেন। অনুষ্ঠানটি করবেন না। তখন তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার সঙ্গে ভিন্ন মাধ্যমেও যোগাযোগ করা সম্ভব হয়নি।’

এদিকে অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকবার পূজাকে কল দেয়া হলে তিনি কল কেটে দেন। পরবর্তীতে তাকে এসএমএস দেয়া হলেও কোন উত্তর পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  পূজা চেরী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status