ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
নতুন ভাবীর সাথেই পরকীয়ায় দেবর, অতপর...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 11:03 PM

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

বাড়ির বড় ছেলের বিয়ে হয়েছে মাত্র ১০ দিনে আগে। বাড়িতে নতুন বউ নিয়ে মেতে উঠেছেন পরিবারের লোকজন। কিন্তু কোন সময়ের জন্য কেউ বুঝতে পারেনি নতুন বউয়ের সাথে দেবরের পরকীয়া সম্পর্ক!

বিয়ের ১০দিন পার হতে না হতেই পরকীয়ায় লিপ্ত দেবর-ভাবি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের জলপাইগুড়ির ধূপগুড়িতে।

আত্মহত্যা করা ওই প্রেমিক যুগল হলেন-ভাবি মুক্তা পারভীন (১৮) ও দেবর আমির হোসেন (২২)।



ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দিন দশেক আগে ভারতের পূর্ব মাগুরমারি এলাকার বাসিন্দা আমির হোসেনের দাদার সঙ্গে বিয়ে হয়েছিল মুক্তা পারভীনের। বিয়ের পরই দেবরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছিল মুক্তা। কিন্তু পরিবারের কেউই ঘুণাক্ষরে তা টের পায়নি। এরপরই এই ঘটনা ঘটেছে।

ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় তাদের সঙ্গে ভোটার কার্ড ছিল। পরে রেলপুলিশ লাশ দুটি উদ্ধার করে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই যুগল আত্মঘাতী হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার তদন্ত করছে রেলপুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status