ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
সমাবেশে কুরআন ছুড়ে মারলো অ্যানা ব্রাটেন (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 June, 2019, 3:30 PM

সমাবেশে কুরআন ছুড়ে মারলো অ্যানা ব্রাটেন (ভিডিও)

সমাবেশে কুরআন ছুড়ে মারলো অ্যানা ব্রাটেন (ভিডিও)

উত্তর ইউরোপের নিশীথ সূর্যের দেশ হিসেবে বিখ্যাত নরওয়ে। সম্প্র্রতি দেশটিতে ইসলাম ও মুসলমানদের চলাফেরা ও কার্যক্রম নিষিদ্ধে জোর দাবি ও প্রচেষ্টা করে যাচ্ছে দেশটির স্টপ ইসলামাইজেশন নামে ইসলাম বিদ্বেষী একটি দল। সেখানে পবিত্র কুরআন ছুড়ে ফেলেন।

দেশটির রাজধানী অসলোতে স্টপ ইসলামাইজেশন নামে ইসলাম বিদ্বেষী দলটির প্রধান অ্যানা ব্রাটেন প্রকাশ্য সমাবেশে পবিত্র কুরআনুল কারিম ছুড়ে ফেলে দেন।




অ্যানা ব্রাটেন ইসলাম, হিজাবসহ অনেক বিষয়ে দীর্ঘ সময় বক্তব্য দিতে থাকেন। পুলিশি প্রহরায় এ বক্তব্য দেয়া কালে হঠাৎই কুরআনের একটি কপি বের করেন।

উপস্থিত পুলিশ সদস্যরা কুরআনের কপিটি সংরক্ষণে চেষ্টা করেও ব্যর্থ হন। এক পর্যায়ে অ্যানা ব্রাটেন পবিত্র কুরআনের কপিটি প্রতিবাদকারী মুসলিমের দিকে ছুড়ে ফেল দেন।

অ্যানা ব্রাটেনের সমাবেশ স্থলে মুসলিমরা তার বক্তব্য ও দাবির তীব্র প্রতিবাদ করেন। প্রতিবাদকারীদেরকে নরওেয়ের পুলিশ সমাবেশস্থলে প্রবেশ না করতে বেরিকেড দিয়ে রাখেন।

সমাবেশে অ্যানা ব্রাটেন ঘোষণা করেন, নরওয়েতে ইসলামের কোনো স্থান নেই। কুরআনের সব কপি ধ্বংস করা হবে। মুসলিম সম্প্রদায়কে গালাগাগি করেন। হিজাবকে কটুক্তি করেন।

উল্লেখ্য, নরওয়েতে প্রায় দেড় লাখ মুসলমান বসবাস করে। দেশটিতে মোট জনসংখ্যা প্রায় ৪৫ লাখ। মুসলমান অধিবাসীদের অধিকাংশই পাকিস্তান, সোমালিয়া ইরাক ও মরক্কোর বংশদ্ভূত। উত্তর ইউরোপের এই দেশটিতে প্রায় ৯০টি মুসলিম সংস্থা ও ইসলামী কেন্দ্র রয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status