ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩
নারীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি, কথিত সাংবাদিক গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 June, 2019, 4:50 PM

নারীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি, কথিত সাংবাদিক গ্রেফতার

নারীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি, কথিত সাংবাদিক গ্রেফতার

নারীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় থেকে কথিত সাংবাদিক সাদ্দাম হোসেন শুভকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শুভ উজ্জীবিত বাংলাদেশ নামে একটি নামসর্বস্ব পত্রিকা ও অনলাইনের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল।




এলাকাবাসীর দাবি, শুভকে কেউ সাংবাদিক হিসেবে চিনেন না। তিনি সবসময় পুলিশ সোর্স হিসেবে বিভিন্ন এলাকায় দাবড়ে বেড়াত।

ফতুল্লা থানার নন্দলালপুর এলাকার এক নারী বাদী হয়ে শুভসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এতে অভিযোগ করা হয়, শুভসহ অপরাপর আসামিরা বাদীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। শুভ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাদীর অশ্লীল ছবিসহ মানহানিকর সংবাদ পরিবেশনের হুমকি দেন।

পুলিশ জানায়, সাংবাদিক নামধারী শুভ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তার নামেও বিভিন্ন সময়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার নামে আরও মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status