ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
সোনার তৈরি কমোডে ৪০ হাজার হীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 12:13 PM

সোনার তৈরি কমোডে ৪০ হাজার হীরা

সোনার তৈরি কমোডে ৪০ হাজার হীরা

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো মেলায় প্রদর্শিত হয়েছে এই কমোড। প্রায় ৪০ হাজার হীরা দিয়ে তৈরি করা হয়েছে এই কমোডের সিট। এর বাকি অংশ পুরোটাই তৈরি করা হয়েছে সোনা দিয়ে। বাংলাদেশি মুদ্রায় ওই কমোডটির দাম প্রায় সাড়ে ১০ কোটি টাকা।

কমোডটির ডিজাইন তৈরি করেছে করোনেট নামে হংকংয়ের একটি জুয়েলারি ফার্ম। বুলেটপ্রুফ কাঁচ এবং ৩৩৪.৬৮ ক্যারাটের প্রায় ৪০.৮১৫টি হীরা বসানো রয়েছে এই কমোডে।

ইতোমধ্যে সবচেয়ে বেশি হীরা বসানো টয়লেটের ক্যাটাগরিতে গ্রিনেস বুকে নাম তুলেছে এই কমোড। যদিও এটি গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে কমোডটির কর্ণধার অ্যারন শুমের ১০ নম্বর রেকর্ড। এছাড়াও ট্রেড ফেয়ারে একটি ৪০০ ক্যারাট হীরা বসানো গিটারেরও প্রদর্শনী করা হয়েছে। যার দাম প্রায় ২ মিলিয়ন ডলার। হীরা বসানো গোলাপি একটি হাইহিল জুতোও রয়েছে এ তালিকায়, যার দাম ৪.২৫ মিলিয়ন ডলার। এনডিটিভি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status