ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে নিষেধাজ্ঞার মুখে দুই ক্রিকেটার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 2:33 PM

যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে নিষেধাজ্ঞার মুখে দুই ক্রিকেটার

যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে নিষেধাজ্ঞার মুখে দুই ক্রিকেটার

টিম হোটেলে নারী কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ভারতের দিল্লী অনূর্ধ্ব-২৩ দলের দুই ক্রিকেটার কুলদ্বীপ যাদব ও লক্ষয় থারেজার বিরুদ্ধে। যে কারণে দুজনকেই বাড়ি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দিল্লি এবং ডিস্ট্রিক্স ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)।

যদিও ইতিমধ্যে দিল্লীর বড় দলের হয়ে একটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ফেলেছেন ব্যাটসম্যান থারেজা। সে ম্যাচে অর্ধশতকও করেছিলেন তিনি। অন্যদিকে ইশান্ত শর্মা অনুপস্থিত থাকায় পেসার কুলদ্বীপ পাঞ্জাবের বিপক্ষে দিল্লীর পরবর্তী ম্যাচে মাঠে নামার অপেক্ষায় ছিলেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাদের পথ বন্ধ হয়ে গেল!

এ দিকে ডিডিসিএ এর এক কর্মকর্তা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন, ‘সঞ্জয় ভর্দোয়াজ কলকাতা চলে গেছে। সে দুই ছেলে (কুলদ্বীপ ও লক্ষয়) বেঙ্গলের বিপক্ষে ম্যাচে খেলছে না। দলের নিয়মকানুন ভঙ্গ করায় তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। আমরা শুনেছি যে, অভিযুক্ত দুই ছেলে হোটেলের নারী কর্মীদের কক্ষের দরজায় নক করেছে বেশ কয়েকবার। যা কি না সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।’

যাচাই-বাছাই শেষে হয়তো বড় ধরণের নিষেধাজ্ঞাই দেওয়া হবে তাদের। তবে নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করতে পারবেন কি-না এ নিয়ে সুস্পষ্ট কিছু জানা যায়নি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status