ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
গরমেও ছড়াতে পারে করোনাভাইরাস?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 3:54 PM

গরমেও ছড়াতে পারে করোনাভাইরাস?

গরমেও ছড়াতে পারে করোনাভাইরাস?

সারা বিশ্বে করোনাভাইরাস এখন আতঙ্কের নাম। চীনের হুবে প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস বিশ্বব্যাপী মহামারী রূপ নিয়েছে। প্রতিদিনই করোনাভাইরাসে হাজারও মানুষের মৃত্যু হচ্ছে।

উহান শহর থেকে যখন করোনাভাইরাসের উৎপত্তি হয়, তখন সেখানে শীতের আবহাওয়া বিরাজ করছিল। এর পর বিশ্বের ১৯৯ দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।

তবে অনেকেই ধারণা করছেন, ইউরোপ ও আমেরিকায় শীত থাকায় এবং করোনা মূলত ঠাণ্ডা-কাশি ও জ্বরের মতো রোগ হওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়েছে। তাই গরমে করোনা খুব একটা প্রভাব বিস্তার করতে পারবে না। গরম পড়লেই হয়তো এই ভাইরাস মরে যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু বলছে, করোনাভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে এ রকম অনেক ভুল ধারণা তৈরি হয়েছে।

আর এই ভুল ধারণার কারণে করোনাভাইরাস নিয়ে জনমনে আতঙ্ক বাড়ছে। আর সেই সঙ্গে ছড়িয়ে পড়েছে পরিত্রাণের বিভিন্ন ফর্মুলা।

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে চোখ রাখলেই প্রতিদিন এমন হাজারও পরামর্শ তত্ত্ব চোখে পড়বে। যেগুলোর আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন কিছু ভ্রান্ত ধারণা সম্পর্কে মানুষকে সতর্ক করেছেন।

কিছু গবেষণাতে দেখা গেছে, গরম আবহাওয়াতে নতুন এই করোনাভাইরাসের স্থায়িত্ব অপেক্ষাকৃত কম। তবে হু বলছে, করোনা নতুন ভাইরাস হওয়ায় নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না গরম- স্যাঁতসেঁতে আবহাওয়ায় এই ভাইরাস বাঁচে না।

এখন পর্যন্ত যেসব প্রমাণ বিজ্ঞানীদের হাতে রয়েছে, তা থেকে জানা গেছে, যে কোনো আবহাওয়াতেই করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তারের ক্ষমতা রাখে। তাই আবহাওয়া গরম থাকলেও সর্বোচ্চ সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ছাড়া মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। আর বারবার হাত ধুতে হবে এবং চোখ, মুখ ও কান স্পর্শ করা যাবে না।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status