ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
সুস্থ হয়ে বাসায় ফিরেছেন রোনালদোর মা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 6:09 PM

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন রোনালদোর মা

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন রোনালদোর মা

চলতি মাসের শুরুতে স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোনালদোর মা দলোরেস আভেইরো। এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন তিনি। শনিবার (২৮ মার্চ) ফিরেছেন বাসায়।

মায়ের সুস্থতায় খুব স্বস্তি বোধ করছেন বলে জানিয়েছেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।


জুভেন্টাস শিবিরে হঠাৎ খবর পান স্ট্রোকে আক্রান্ত হয়েছেন মা। অসুস্থ মাকে দেখতে ইতালি থেকে জন্মভূমি উড়ে এসেছিলেন রোনালদো। এরপর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আর ফেরা হয়নি তার। আছেন পর্তুগালের মাদেইরাতে নিজ বাড়িতেই।

মা সুস্থ হয়ে ওঠায় আনন্দের শেষ নেই পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদোর। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঈশ্বরের প্রতি।

বাড়িতে মা ও দুই বোনের ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করেছেন রোনালদো।

তাতে ৩৫ বছর বয়সী এই ফুটবলার লিখেছেন, আমার মা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে এসেছেন। খুব কৃতজ্ঞ বোধ করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status