ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
বাগমারায় করোনা সংকট মোকাবেলায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2020, 6:17 PM

বাগমারায় করোনা সংকট মোকাবেলায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাগমারায় করোনা সংকট মোকাবেলায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনা সংকট মোকাবেলায় রাজশাহীর বাগমারায় গরীব, দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারনে বাজারঘাট বন্ধ থাকার খাদ্য সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ সহ অসহায়, দুঃস্থ ও গরীব লোকজন।


করোনা সংকট মোকাবেলায় রবিবার ২৯ মার্চ, বিকেলে উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষে থেকে উপজেলার ৫ শতাধিক দুঃস্থদের মাঝে চাউল, ডাউল এবং সাবান বিতরণ করেন এনাগ্রুপের জিএম (পারচেজ এন্ড প্রোকিউরমেন্ট) মনিমুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল।

করোনা ভাইরাস মোকাবেলায় বাগমারাবাসীর জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে বলেও জানিয়েছেন এমপি এনামুল হক।  সেই সাথে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী সকল নির্দেশনা মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status