ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ট্রাম্প করোনাভাইরাসের চেয়ে বিপজ্জনক: ইরানি অ্যাডমিরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 4:39 PM

ট্রাম্প করোনাভাইরাসের চেয়ে বিপজ্জনক: ইরানি অ্যাডমিরাল

ট্রাম্প করোনাভাইরাসের চেয়ে বিপজ্জনক: ইরানি অ্যাডমিরাল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করোনাভাইরাসের চেয়ে বিপজ্জনক বলেছেন ইরানের একজন সামরিক কর্মকর্তা। আলি শামখানি নামের ওই কর্মকর্তা বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মানুষের মৃত্যুর এই সময়ে ইরানের ওপর চিকিৎসাসামগ্রী পাওয়ার নিষেধাজ্ঞা আরোপ করে তিনি তাই প্রমাণ করেছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিক্যুরিটি কাউন্সিলের সেক্রেটারি রিয়ার অ্যাডমিরাল আলি শামখানি ট্রাম্পের এই পদক্ষেপকে বেআইনি ও অমানবিক বলে মন্তব্য করেন। খবর আল জাজিরার।

রোববার আলি শামখানি টুইটারে ইরানে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর দেশটিকে সাহায্য করার ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পদক্ষেপের বিরোধিতা করায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। তিনি বলেন, এটা অন্যায়, অমানবিক। এটা ইরানের সাধারণ মানুষের সঙ্গে ট্রাম্পের  বিদ্বেষ ছাড়া আর কিছু নয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তা পাওয়ার ব্যাপারে ট্রাম্পের বিরোধিতাকে তিনি মানবতার বিরুদ্ধে অপরাধ বলে মন্তব্য করেন।

ইরানে করোনাভাইরাসে  ৩ হাজার ৬০০ এর বেশি মানুষ মারা যান। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status