ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 April, 2020, 5:03 PM
সর্বশেষ আপডেট: Thursday, 23 April, 2020, 6:03 PM

একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার আবদার গ্রামের একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার এসআই এখলাস উদ্দীন ফরাজি বলেন, পুলিশ মাত্র ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। 
প্রবাসীর স্ত্রী ও দুই মেয়েসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

নিহতদের মধ্যে রয়েছেন মা, দুই মেয়ে ও এক প্রতিবন্ধী ছেলে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জৈনা বাজারের আদাবর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার পাগলা থানার লংগাইর ইউপির গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা আক্তার, তার বড় মেয়ে নুরা, ছোট মেয়ে হাওরিন ও প্রতিবন্ধী ছেলে ফাদিল। তারা শ্রীপুরের জৈনা বাজার এলাকায় জমি কিনে বসবাস করে আসছিলেন।

প্রবাসী কাজলের ছোট ভাই আরিফ জানান, তার বড় ভাই কাজল দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে থাকেন। তার ভাইয়ের কোনো শত্রু নেই। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা তিনি জানতে পারেননি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি  জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে।  চারটি মরদেহ ঘটনাস্থলেই ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status