ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
যে কারণে সালভাদরের লকডাউন করা কারাগারে কয়েদিদের গাদাগাদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 11:55 AM

যে কারণে সালভাদরের লকডাউন করা কারাগারে কয়েদিদের গাদাগাদি

যে কারণে সালভাদরের লকডাউন করা কারাগারে কয়েদিদের গাদাগাদি

করোনাভাইরাস মোকাবেলায় গোটা বিশ্বেই এখন চলছে লকডাউন। বিভিন্ন দেশের কারাগারগুলোতে যাতে এ প্রাণঘাতী ভাইরাস না ছড়ায়, এ জন্য ছোটখাটো অপরাধে আটক বন্দিদের শর্তসাপেক্ষে ছেড়েও দিয়েছে।

কিন্তু ভিন্নচিত্র দেখা গেল লাটিতন আমেরিকার দেশ এল সালভাদরে। সেখানে একটি কারাগারে সামাজিক দূরত্ব তো দূরের কথা, এক কয়েদির সঙ্গে আরেক কয়েদিকে গাদাগাদি করে বসিয়ে রাখা হয়েছে।

তাও আবার শুধু মাস্ক ও অন্তর্বাস পরিহিত সব কয়েদি। এর কারণ হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার দেশটিতে ২০ জনেরও বেশি মানুষ খুন হয়েছে।

আর এসব খুনের হুকুম ওই কারাগারে আটক মাফিয়া নেতারাই দিয়েছে বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। এর পরই সাঁড়াশি অভিযান চলে জেলখানাগুলোতে।

দেশটির প্রেসিডেন্ট নাইব বুকেলে গোয়েন্দা তথ্যের পর সন্ত্রাসীদের পাকড়াও করতে নির্দেশ দেয়ার পরই কারাগারে এ অভিযান শুরু হয়। বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই লাতিন আমেরিকার কারাগারগুলো কয়েদিতে ঠাসা; তার ওপর এ ধরনের পদক্ষেপে প্রাণঘাতী এ ভাইরাসটি ছড়িয়ে জেলখানাগুলো নরকে পরিণত হবে।

ইতিমধ্যে দেশটির কারাগারে আটক ৩০০ কয়েদির দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status