ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
করোনা সারাতে মিথানল পান, ৭২৮ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 12:24 PM

করোনা সারাতে মিথানল পান, ৭২৮ জনের মৃত্যু

করোনা সারাতে মিথানল পান, ৭২৮ জনের মৃত্যু

ইরানে করোনাভাইরাস সারাতে বিষাক্ত মিথানল পান করে প্রাণ হারিয়েছেন ৭ শতাধিক মানুষ। দেশটিতে ভয়াবহ আকারে করোনা ছড়িয়ে পড়ার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা যায়।

দেশটির জাতীয় করোনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

ইরানের করোনা বিষয়ক কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাস সারাতে বিষাক্ত মিথানল পান করে মারা গেছেন দেশের মোট ৭২৮ জন। গত ২০ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিলের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

এর আগে গত বছর বিষাক্ত মদ্যপানে মারা গিয়েছিল মাত্র ৬৬ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানান, দেশটির মোট ৫ হাজার ১১ জন বিষাক্ত মিথানল অ্যালকোহল পান করেছিলেন। এদের মধ্যে ৭ শতাধিক মানুষ মারা গেছেন। আরও ৯০ জন দৃষ্টিশক্তি হারিয়েছেন বা চোখের সমস্যায় ভুগছেন। তবে বিষাক্ত মদ্যপানের ফলে দৃষ্টিশক্তি হারানো মানুষের সংখ্যা আরও বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে এ পন্ত ৯১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫ হাজার ৮০৬ জন।

প্রসঙ্গত, মিথানল পানযোগ্য কোনও দ্রব্য নয়। এটি পান করার ফলে শরীরের মস্তিষ্কসহ বিভিন্ন অঙ্গের ক্ষতির কারণ হয়ে থাকে। এটি পান করার পর বুকের ব্যথা, বমি বমি ভাব, হাইপারভেন্টিলেশন, অন্ধত্ব এবং কোমায় চলে যেতে পারে। এমিনকি মৃত্যুও হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status