ভারতে আটকে পড়া বাংলাদেশদের ফিরিয়ে আনতে কলকাতা, দিল্লি ও মুম্বাই থেকে আরও তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আগামী পহেলা মে কলকাতা-ঢাকা, ২ মে দিল্লি-ঢাকা এবং ৩ মে মুম্বাই-ঢাকা চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান। ভারতীয় সময় দুপুর আড়াইটায় এসব ফ্লাইট ভারত ছেড়ে যাবে। এর আগে গত ২৪ শে এপ্রিল দির্লিতে আটকে পড়া ১৬২ জন বাংলাদেশি নাগরিককে ফেরত আনে বিমান।
এছাড়া পাঁচটি চার্টার্ড ফ্লাইটে চেন্নাই থেকে ৮৩৩ জন বাংলাদেশিদের ফিরিয়ে আনে ইউএস বাংলা এয়ারলাইনস। চিকিৎসা ও ব্যবসায়িক কাজে ভারতে গিয়ে লকডাউনের কারণে দেশটির বিভিন্ন রাজ্যে আটকা পড়েছে কয়েক হাজার বাংলাদেশি।