ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
চীনকে কৃতকর্মের ফল ভোগ করতে হবে: ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 2:41 PM

চীনকে কৃতকর্মের ফল ভোগ করতে হবে: ট্রাম্প

চীনকে কৃতকর্মের ফল ভোগ করতে হবে: ট্রাম্প

করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ার জন্য আবারও চীনকেই দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন চাইলে তাদের দেশের মধ্যেই ভাইরাস সংক্রমণ আটকে রাখতে পারতো। কিন্তু তারা গোটা বিশ্বে কোভিড-১৯ ছড়ানো প্রতিরোধে কোনো উদ্যোগ নেয়নি। বিষয়টি নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। চীনকে কৃতকর্মের ফল ভোগ করতে হবে।

করোনা মহামারির জন্য এভাবেই চীনকে সরাসরি দায়ী করে হোয়াইট হাউজে সোমবার সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন ট্রাম্প। থবর ডয়েচে ভেলের।

এ কথা অবশ্য মার্কিন প্রেসিডেন্ট এবারই প্রথম বলেননি। এর আগেও একাধিকবার বলেছেন। এক সময় করোনা ভাইরাসকে 'চীনা ভাইরাস' বলে দাবি করতেন তিনি। যার জেরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতি সংঘ তাকে সতর্কও করেছিল। এরপর ট্রাম্প অভিযোগ করেছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের হয়ে কাজ করছে। যে কারণে প্রেসিডেন্টের নির্দেশে আপাতত ওই সংস্থাকে অর্থ দেওয়াও বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র।

সোমবার হোয়াইট হাউজে বক্তব্য রাখতে গিফে ফের সে প্রসঙ্গই তুললেন ট্রাম্প। তার অভিযোগ, চীন চাইলে আরও দ্রুত করোনার প্রকোপ বন্ধ করতে পারতো। সে সুযোগ তাদের ছিল। মূল এলাকা থেকে ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য আরও অনেক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সরাসরি না বললেও ট্রাম্পের ইঙ্গিতে স্পষ্ট, করোনা ভাইরাস ছড়ানোর জন্য তিনি চীনের 'সক্রিয়' ভূমিকার দিকে আঙুল তুলছেন।

যুক্তরাষ্ট্র একা নয়, বিশ্বের বহু দেশই করোনার সংক্রমণের জন্য আকারে ইঙ্গিতে চীনকেই দায়ী করছে। তারই মধ্যে চীনের কিছু ঘটনা প্রশ্ন আরও বাড়িয়ে দিচ্ছে। সম্প্রতি চীনের তিন ইন্টারনেট অ্যাকটিভিস্ট বা আন্দোলনকারী নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে। যাঁরা নিখোঁজ, তাঁদেরই পরিবারের এক সদস্য খবরটি প্রকাশ করেছেন। অভিযোগ, ওই তিন আন্দোলনকারী চীনে করোনা ভাইরাসের উৎস এবং সংক্রমণ নিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করে ফেলেছিলেন। তারপরেই তাঁরা নিখোঁজ হয়ে যান। কেন তাঁরা হারিয়ে গেলেন? করোনার কী এমন তথ্য হাতে এসেছিল তাঁদের? কারা তুলে নিয়ে গেল তাঁদের? বিশেষজ্ঞদের বক্তব্য, চীনের প্রশাসনই এর জন্য দায়ী। গোপন তথ্য যাতে বিশ্বের দরবারে পৌঁছে না যায়, সে কারণেই তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। যদিও চীনের প্রশাসন বা সংবাদমাধ্যম এ বিষয়ে কিছু জানায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status