হাঁস খুঁজতে খুঁজতে সেপটিক ট্যাংকে পড়ে বৃদ্ধার মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 4:34 PM
হাঁস খুঁজতে খুঁজতে সেপটিক ট্যাংকে পড়ে বৃদ্ধার মৃত্যু
রংপুরের পীরগঞ্জে হাঁস খুঁজতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে শ্যামলী বেগম (৬০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার সলর ইউনিয়নের গঙ্গারামপুর বটতলা মোড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্যামলী ওই গ্রামের রোস্তম আলীর স্ত্রী।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন চন্দ্র শর্মা জানান, ওই বৃদ্ধা ইফতারের পর হাঁস খুঁজতে বাড়ি থেকে বের হয়েছিলেন। এসময় অসাবধানতাবশত বাড়ির পাশে সেপটিক ট্যাংকে পড়ে যান তিনি।
পরে পরিবারের লোকজনের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।