ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
রায়পুরে অব্যাবস্থাপনার কবলে মিল্কভিটার দুগ্ধ উৎপন্নকারী খামার
মো: আজম, রায়পুর থেকে
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 4:33 PM

রায়পুরে অব্যাবস্থাপনার কবলে মিল্কভিটার দুগ্ধ উৎপন্নকারী খামার

রায়পুরে অব্যাবস্থাপনার কবলে মিল্কভিটার দুগ্ধ উৎপন্নকারী খামার

সঠিক তদারকি, অনিয়ম আর অব্যাবস্থাপনায় বন্ধ হয়ে গেছে দেশের অন্যতম দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটার আওতাধীন রায়পুরের দুগ্ধ খামারটি


১৯৯৮ সালে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলাধীন মিতালী বাজারে ৫.৪৭ একর জায়গার উপর গড়ে উঠে দেশের অন্যতম দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটার আওতাধীন দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন রায়পুর দুগ্ধ খামার। এ উপজেলায় মিল্কভিটার দুগ্ধ উৎপাদনকারী সমবায়ের আওতাধীন শুরুতে ৬০ টি খামার গড়ে উঠলেও বিভিন্ন কারণে অকারনে ধীরে ধীরে সবগুলোই বন্ধ হয়ে যায়।


সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে শুরু করে ৭৫ হাজার টাকা এবং এরও অধিক টাকা এখান থেকে ঋণ নিয়ে গড়ে তোলা দুগ্ধ খামার গুলো কেন বন্ধ হয়ে গেল তার সঠিক কোন ব্যাখ্যা দিতে পারেন নি বর্তমানে রায়পুর দুগ্ধ খামারের পরিচালক ডাঃ ফরহাদ হোসেন। তবে প্রাপ্ত তথ্য থেকে জানাযায়, সমবায়ী দুগ্ধ উৎপাদনকারী খামারীদের কাছ থেকে নিম্ন মূল্যে দুধ ক্রয়,দুধের গুনগত মান সম্পর্কে অহেতুক বিতর্ক সৃষ্টি করা,আর খামারিদের গো-খাদ্যের নানাবিধ সংকটের কারণেই খামারিরা তাদের নিজ নিজ খামার গুলো বন্ধ করে দেয় আর অপরদিকে মিল্কভিটার রায়পুরের এই প্রধান খামারটি তাদের প্রদত্ত ঋণের অর্থ আদায়েও তারা ব্যার্থ হন।


বর্তমান পরিচালক ডাঃ ফরহাদের দেওয়া তথ্য মতে বর্তমানে প্রায় ৭৫ লক্ষ টাকা তারা স্থানীয় সমবায় খামারিদের নিকট থেকে ঋণ বাবদ পাওনা রয়েছেন কিন্ত কারা সেই দেনাদার তিনি স্থানীয় সাংবাদিকদের নিকট তাদের নাম প্রকাশ করতে সম্পূর্ণ অনিহা প্রকাশ করছেন।


প্রাপ্ত তথ্য থেকে জানাযায়, ২০০৮ সালেও রায়পুরের এই খামারে প্রতিদিন প্রায় ৮/৯ হাজার লিটার দুধ উৎপন্ন হতো কিন্ত ২০১৭ সালে খামারটি বন্ধ হয়ে যাওয়ার পর এখন খামার থাকলেও বর্তমানে মাত্র  ৯৫ থেকে ১০০ লিটার দুধ উৎপন্ন হচ্ছে, অপরদিকে এই খামারে স্থায়ী নিয়োগ এবং প্রাত্যহিক ৫শ টাকা হাজিরা হিসেবে ১১জন সহ মোট ১৫জন কর্মচারি এখানে নিয়মিত কাজ করছেন।  সোমবার (২৭/০৪/২০২০) খামারটিতে সরেজমিন পরিদর্শনে গেলে দেখাযায় বর্তমানে খামারে ৯৭ টি দুগ্ধ গাভী রয়েছে এবং বাচুর ও ষাঁড়সহ সব মিলিয়ে ১৮৭টি মহিষ রয়েছে। অন্যদিকে দুগ্ধ শিতলীকরণ ফ্রিজ বা সেই কক্ষটিও রয়েছে অযত্ন অবহেলায় !


দেশের অন্যতম দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটার আওতাধীন রায়পুরের এই দুগ্ধ খামারটির আজকের এই বেহাল দশায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ প্রকাশ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status