ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মারা গেলেন সাংবাদিক হুমায়ুন কবির খোকন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 2:16 AM

মারা গেলেন সাংবাদিক হুমায়ুন কবির খোকন

মারা গেলেন সাংবাদিক হুমায়ুন কবির খোকন

না ফেরার দেশে চলে গেলেন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবির খোকন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ।শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেকের মধ্যে ঢাকায় মারা যান।  তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা সন্দেহ করছেন।

মঙ্গলবার রাত ১০টায় তার মৃত্যু হয়।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদ গণমাধ্যমকে বলেন, খোকন ভাইকে রাত সোয়া ৯টার দিকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়।  তার অবস্থা আশঙ্কাজনক ছিল। আমরা সন্দেহ করছি তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
রাত ১০টার দিকেই তিনি মারা যান।’

হুমায়ুন কবির খোকনের জন্ম ১৯৭৩ সালের পহেলা সেপ্টেম্বর। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদ নগরে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন। মৃদুভাষী ও সদালাপী খোকন কর্মজীবনে তিনি দৈনিক মানবজমিন, আমাদের সময়সহ কয়েকটি সংবাদপত্রে কাজ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status