গান যেমন নাচও তেমনই। সেই নাচের চ্যালেঞ্জ নিলে আগুন ঝরাতে হবে প্রতি স্টেপে, জানতেন ছোটপর্দার বিগ স্টার 'গোপী বাহু' এবং 'বিগ বস ১৩' খ্যাত দেবলীনা ভট্টাচার্য।
দেখতে দেখতে নাচের ভিউয়ার্স ২ লাখের ওপর! কোমরের ঠুমকা, নাচের ছন্দ দেখে দর্শকরা বুঝে পাচ্ছেন না ছোটপর্দার আদর্শ বউমা কী করে হয়ে উঠলেন এতটা লাস্যময়ী!
দেবলীনার এই নাচের ভিডিও ঢালাও প্রশংসা পেয়েছে অনুরাগীদের। 'দিয়া ঔর বাতি হম' খ্যাত দীপিকা সিংয়ের চ্যালেঞ্জের জবাবেই নাচের ভিডিও পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, "দীপিকা সিংহের চ্যালেঞ্জ নিয়ে এই নাচ। এমনিতেই, 'গেন্দা ফুল' গান আর নাচ ভীষণ পছন্দের। লকডাউনে এই চ্যালেঞ্জ অবসর বিনোদনের জন্য খুবই ভালো।"
দেবলীনা ভট্টাচার্যের নাচ দেখে প্রশংসা করেছেন দলজিৎ কৌরও। সোশ্যালে লিখেছেন, তোমাকে নাচতে দেখে খুব ভালো লাগল। স্টার প্লাসের সুপারহিট মেগা 'সাথ নিভানা সাথীয়া দিয়ে ছোটপর্দায় প্রথম পা রাখেন অভিনেত্রী। মেগায় তিনি ছিলেন আদর্শ পুত্রবধূ। এরপরে তিনি অংশ নেন বিগ বস ১৩-য়। কিন্তু পায়ে চোট পাওয়ায় মাঝপথে প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসেন তিনি।