ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
আম কুড়াতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2020, 2:16 PM

আম কুড়াতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

আম কুড়াতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউপির পূর্ব একলাশপুর গ্রামে বজ্রপাতে ফাহিমা আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বসত বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফাহিমা একলাশপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের তোরাব আলী দারোগা বাড়ির আব্দুল মতিনের মেয়ে এবং সে একলাশপুর দালান বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

একলাশপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে ওই শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেয়া হলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status