ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
৮ম দেশ হিসেবে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়াল রাশিয়ায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 April, 2020, 2:56 PM

৮ম দেশ হিসেবে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়াল রাশিয়ায়

৮ম দেশ হিসেবে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়াল রাশিয়ায়

রাশিয়ায় দেখতে দেখতেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন অন্তত ৭ হাজার ৯৯ জন, যা এখন পর্যন্ত তাদের একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

বৃহস্পতিবার রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস রেসপন্স সেন্টার জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৪৯৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১০১ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৩ জন।

দেশটিতে এ পর্যন্ত ১১ হাজার ৬১৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৩৩৩ জন।

এদিনই প্রথমবারের মতো রাশিয়ার ৮৫টি প্রশাসনিক অঞ্চলেই করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

রাশিয়ায় সবচেয়ে বেশি করোনা সংক্রমিত এলাকা রাজধানী মস্কো। দেশটির প্রায় অর্ধেক রোগীই এ অঞ্চলের। গত ২৪ ঘণ্টায় শহরটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন তিন হাজারেরও বেশি।

বিশ্বের অষ্টম দেশ হিসেবে রোগীর সংখ্যা এক লাখের কোটা পেরিয়েছে রাশিয়ায়। এর আগে যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও তুরস্কে লক্ষাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ও স্পেন-ইতালিতে দুই লাখের বেশি রোগী শনাক্ত হয়েছেন।সূত্র- টাস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status