ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
টাঙ্গাইলে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 4:44 PM

টাঙ্গাইলে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলে পুকুরে গোসল কর‌তে নেমে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৬০) মৃত্যু হ‌য়ে‌ছে।বৃহস্পতিবার (২১ মে) দুপুরে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী বা‌লিকা উচ্চ বিদ্যালয়ের পাশে পদ্মমণি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, দুপুরের দিকে এক ব্যক্তি পুকুরে গোসল করতে নেমে ডুবে যান। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ধারণা করা হচ্ছে মৃত ওই বৃদ্ধ সাঁতার জানতেন না। তার নাম ঠিকানা পাওয়া যায়নি।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। আর পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ মরদেহ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status