ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
উহানে বন্যপ্রাণী খাওয়ায় ৫ বছরের নিষেধাজ্ঞা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 5:03 PM

উহানে বন্যপ্রাণী খাওয়ায় ৫ বছরের নিষেধাজ্ঞা

উহানে বন্যপ্রাণী খাওয়ায় ৫ বছরের নিষেধাজ্ঞা

প্রাণঘাতি করোনার সূতিকাগার হিসেবে চিহ্নিত চীনের হুবেই প্রদেশের উহান শহরে বন্যপ্রাণী খাওয়ায় পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই শহর একটি মার্কেট থেকে কোনো এক বন্যপ্রাণী থেকে মারাত্মক ছোঁয়াচে এ মানুষের দেহে প্রবেশ করে এবং সারা বিশ্বে যা ছড়িয়ে পড়েছে। খবর ডেইলি মেইলের।

উহান শহর কর্তৃপক্ষের জারি করা বন্যপ্রাণী খাওয়া থেকে বিরত থাকার নির্দেশনা গত ১৩ মে থেকে কার্যকর হয়েছে। ওই নির্দেশনায় বলা হয় আগামী পাঁচ বছরের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এর আগে হুবেই প্রদেশের কর্তৃপক্ষ বন্যপ্রাণী খাওয়া পুরোপুরি নিষিদ্ধ করে গত মার্চে একটি আইন পাস করে। তারও আগে ফেব্রুয়ারি মাসে বন্যপ্রাণী বিক্রি ও খাওয়া নিষিদ্ধ করে সাময়িক একটি আইন পাস করে চীনের কেন্দ্রীয় সরকার।

চীনের বিশেষজ্ঞরা চলতি বছরের জানুয়ারিতে বলেছিলেন যে, এক কোটি ১০ লাখ বাসিন্দার এই শহরের একটি সিফুড মার্কেটের সম্ভবত একটি বন্যপ্রাণীর শরীর থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।

উহানের হুয়ানান সিফুড হোলসেল মার্কেট থেকে বৈশ্বিক এই মহামারিটি ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হয়। এমন পরিস্থিতিতে গত ১ জানুয়ারি এই মার্কেটটি বন্ধ করে দেয় চীনা কর্তৃপক্ষ।

ওই মার্কেটে সামুদ্রিক প্রাণী ছাড়াও শেয়াল, কুমির, নেকড়ের বাচ্চা, বড় সালামান্ডার, সাপ, ইঁদুর, ময়ূর, সজারু, কোয়ালা ও অন্যান্য বিভিন্ন প্রাণীর মাংসও বিক্রি করা হতো।

করোনাভাইরাসে চীনে ৮২ হাজার ৯৬৫ জন আক্রান্ত হয়। আর মৃত্যু হয় চার হাজার ৬৩৪ জনের। আর বিশ্বজুড়ে এই ভাইরাসে এখন পর্যন্ত কমপক্ষে তিন লাখ ২৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে প্রায় ৫০ লাখ মানুষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status