ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
আজভ সাগরে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণ, নিখোঁজ ৩
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 October, 2020, 12:36 PM

আজভ সাগরে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণ, নিখোঁজ ৩

আজভ সাগরে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণ, নিখোঁজ ৩

আজভ সাগরের কার্চ প্রণালীর কাছে রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন। শনিবার রাশিয়ার এ তেল ট্যাংকারটি রোস্তভ-অন-ডন বন্দরের দিকে যাচ্ছিলো।

এক বিবৃতিতে রাশিয়ার ফেডারেল মেরিটাইম এজেন্সি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল হাজি আসলানভ নামের এ ট্যাংকারে তেল বহন করা হচ্ছিলো না। জাহাজে জমে থাকা গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার রাশিয়ার দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ তিন ব্যক্তিকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৪০০ কিলোমিটার এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়েছে।

তেল ট্যাংকারে মোট ১৩ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে ও তিনজন নিখোঁজ। বাকি চারজন জাহাজের ডেকেই ছিলেন বলে জানা গেছে। সূত্র- পার্সটুডে

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status