ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
গুজরাটে কোভিড হাসপাতালে আগুন, ৬ রোগীর মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 November, 2020, 11:10 AM

গুজরাটে কোভিড হাসপাতালে আগুন, ৬ রোগীর মৃত্যু

গুজরাটে কোভিড হাসপাতালে আগুন, ৬ রোগীর মৃত্যু

ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে একটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই হাসপাতালের অন্তত ছয় রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এইসময় জানিয়েছে।

হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় শুধু আইসিইউতে ১১ জন কোভিড রোগী ছিলেন। সাধারণ ওয়ার্ডে চিকিত্‍‌‍সা চলছিল আরো ৩৩ করোনা রোগীর । আইসিইউ থেকেই আগুন ছড়িয়েছে বলে মনে করা হলেও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও দমকলের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। দমকলের এক কর্মকর্তা জানিয়েছে, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে।

সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, মুখ্যমন্ত্রী বিজয় রুপানি এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

পিটিআই নিউজ এজেন্সিকে এক দমকল কর্মকর্তা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছি। আইসিইউর ভেতরে অগ্নিকাণ্ডের র্ঘটনায় তিন রোগী প্রাণ হারিয়েছেন। সেখান থেকে ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা রোগীদের অন্য একটি কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত আগস্টে আহমেদাবাদে একটি চারতলা বিশিষ্ট হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আট করোনা রোগী নিহত হয়।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status