|
ঢাকার প্রবেশমুখে নতুন ১০ বাস টার্মিনাল
নতুন সময় প্রতিবেদক
|
|
ঢাকার প্রবেশমুখে নতুন ১০ বাস টার্মিনাল ঢাকার বাইরে ১০ টার্মিনাল *বিদ্যমান ৩ টার্মিনাল নগরীর বাসের জন্য ব্যবহার হবে *আগামী বছরই বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম দৃশ্যমান হবে এগুলো হচ্ছে- কাঁচপুর উত্তর (১৫ দশমিক ৪৬ একর), কাঁচপুর দক্ষিণ (২৭ দশমিক ৭১ একর), কেরানীগঞ্জের বাঘৈর (৩৩ দশমিক ৬৩ একর), সাভারের হেমায়েতপুর (৩৬ দশমিক ৫০ একর), বিরুলিয়া (১৪ দশমিক ৫৩ একর), গাজীপুর (১১ দশমিক ৭০ একর), নবীনগর-চন্দ্রা রোডের বাইপাইল (৪০ দশমিক ৪০ একর), কাঞ্চন এলাকা (২৪ দশমিক ২৪ একর), আটিবাজারের ভাওয়াল (২৫ দশমিক ৭৮ একর) এবং ভুলতা (২৪ দশমিক ২২ একর)। এই প্রকল্প বাস্তবায়ন হলে সায়েদাবাদ, মহাখালী এবং গাবতলীর বিদ্যমান বাস টার্মিনালগুলো কী কাজে ব্যবহার করা হবে এমন প্রশ্নের জবাবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘ওই তিনটি বাস টার্মিনাল নগরের ভেতর যেসব পরিবহন চলবে, সেগুলোর জন্য ব্যবহার করা হবে। এতে করে রাস্তার ওপর কোনো গাড়ি পার্কিং করা লাগবে না। যানজটেরও সৃষ্টি হবে না। তিনি বলেন, বাস রুট রেশনালাইজেশন করার জন্য একমত রয়েছেন পরিবহন মালিকরা। সবার চাওয়া সুন্দরভাবে যেন শহরের গণপরিবহন ব্যবস্থাপনা হয়। বর্তমানে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। এই বিষয়ে তিনি বলেন, ‘ঢাকার বাইরে থেকে যেসব বাস আসবে সেগুলো শহরের সীমান্তবর্তী এলাকায় নির্ধারিত টার্মিনালে যাত্রী নামিয়ে দেবে। এরপর সিটি সার্ভিস বা এমআরটি বা অন্য সেবাদাতা বাহনের মাধ্যমে যাত্রীরা নিজ গন্তব্যে যাবেন। আমরা সেই নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করবো। এতে ঢাকার মূল শহরের ওপর গাড়ির চাপ কমবে। আগামী বছরের মধ্যেই বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম দৃশ্যমান হবে।’ সম্পাদনায়: খালেদ সুজন |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
