ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
‘ক্ষুধার মহামারি করোনার চেয়েও ভয়াবহ’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 December, 2020, 10:56 PM

‘ক্ষুধার মহামারি করোনার চেয়েও ভয়াবহ’

‘ক্ষুধার মহামারি করোনার চেয়েও ভয়াবহ’

ক্ষুধার মহামারি করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)। বৃহস্পতিবার অনলাইনে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে সংস্থার প্রধান এই সতর্কবার্তা দিয়েছেন।

ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক ডেভিড বিজলে বলেছেন, ‘অনেক বেশি যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, ক্ষুধাকে রাজনৈতিকভাবে ব্যবহার, সমরাস্ত্র এবং একটি বৈশ্বিক স্বাস্থ্য মহামারি সবকিছুকে তাৎপর্যপূর্ণভাবে আরো খারাপের দিকে নিয়ে যাবে, ২৭ কোটি মানুষ অনাহারের দিকে ধাবিত হচ্ছে।’

তিনি বলেন, ‘তাদের প্রয়োজনগুলো চিহ্নিত করতে না পারার ব্যর্থতা একটি ক্ষুধা মহামারির দিকে নিয়ে যাবে, যেটি কোভিডের প্রভাবকে ছাড়িয়ে যাবে।

‘যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহার বন্ধে’ অবদান রাখায় গত ৯ অক্টোবর ডব্লিউএফপিকে শান্তিতে নোবের পুরস্কার দেওয়া হয়। ১৯৬১ সালে গঠিত জাতিসংঘের এই অঙ্গ সংগঠনটি প্রতি বছর কোটি কোটি মানুষের কাছে খাদ্য পৌঁছে দেয়। ২০১৯ সালে সংস্থাটি বিশ্বজুড়ে ৯ কোটি ৭০ লাখ মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছিল।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status