ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
করোনা আক্রান্ত মাওলানা তারিক জামিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 December, 2020, 10:20 AM

করোনা আক্রান্ত মাওলানা তারিক জামিল

করোনা আক্রান্ত মাওলানা তারিক জামিল

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন পাকিস্তানের বিখ্যাত ইসলামিক স্কলার মাওলানা তারিক জামিল। সোমবার (১৪ ডিসেম্বর) করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে। খবর দ্য ডন।

তিনি এক টুইটার পোস্টে জানিয়েছেন, গত কয়েক দিন ধরে আমার শরীর ভালো যাচ্ছিল না। পরে কোভিড-১৯ পরীক্ষা করি, সেখানে আমার রিপোর্ট পজিটিভ আসে। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।

১৯৫৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন মাওলানা তারিক জামিল। তিনি পাকিস্তানি ইসলাম প্রচারক, দেওবন্দ পণ্ডিত।

এ ছাড়া তাবলিগ জামাত সংগঠনের সদস্য এবং পাকিস্তানের ফয়সালাবাদের একটি মাদ্রাসার পরিচালকও তিনি। ২০১৩-১৪ সালে দ্য মুসলিম ৫০০-এর জনপ্রিয় বক্তা হিসেবে স্থান পেয়েছিলেন পাকিস্তানি এই ইসলামিক স্কলার।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status