ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
করোনায় ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 December, 2020, 10:46 AM

করোনায় ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর মৃত্যু

করোনায় ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর মৃত্যু

ইসোয়াতিনির প্রধানমন্ত্রী অ্যামব্রোস দিলামনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটির স্থানীয় সময় সোমবার সরকারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এ ব্যাপারে বিবিসি জানিয়েছে, রবিবার দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫২ বছর বয়সে মারা গেছেন অ্যামব্রোস। ২০১৮ সালে দেশটির প্রধানমন্ত্রী হন সাবেক এই ব্যাংকার।
গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী অ্যাম্ব্রোস ঘোষণা দেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। পরে আফ্রিকার আরেক দেশ দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি।

দক্ষিণ আফ্রিকান স্থলবেষ্টিত ছোট দেশ ইসোয়াতিনি। ক্ষুদ্র অর্থনীতি দেশ ইসোয়াতিনি একসময় সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status