ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
রাত পোহালেই ভোট, নগরজুড়ে বাড়তি নিরাপত্তা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 26 January, 2021, 8:09 PM

রাত পোহালেই ভোট, নগরজুড়ে বাড়তি নিরাপত্তা

রাত পোহালেই ভোট, নগরজুড়ে বাড়তি নিরাপত্তা

রাত পোহালেই শুরু হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে নগরজুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ, র‍্যাব, বিজিবি।

জেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা কাজ করবেন।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার বলেন, নগরজুড়ে র‍্যাবের টহল জোরদার করা হয়েছে। নির্বাচনে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে র‍্যাব সদস্যরা প্রস্তুত রয়েছেন।

সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ছাড় দেয়া হবে না। নির্বাচনে প্রায় ৯ হাজার পুলিশসহ ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করবেন। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথবারের মতো ইভিএমে ভোট দিতে যাচ্ছেন ভোটাররা। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭৩৫টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। ৪১টি ওয়ার্ডে ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ৯২ হাজার ৩৩ এবং নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরীসহ সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৭২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status