ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
টঙ্গীতে ছিনতাই সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল অজ্ঞাত যুবকের
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 24 June, 2026, 9:43 PM

টঙ্গীতে ছিনতাই সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল অজ্ঞাত যুবকের

টঙ্গীতে ছিনতাই সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল অজ্ঞাত যুবকের

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে জনতার হাতে গণপিটুনির শিকার হয়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে টঙ্গী স্টেশন রোডের একটি বাস কাউন্টার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে ওই যুবক এক ব্যক্তির কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে। 

বিষয়টি টের পেয়ে আশপাশের অটোরিকশাচালক ও পথচারীরা তাকে আটকানোর উদ্যোগ নেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা যুবককে মারধর শুরু করলে তিনি গুরুতর আহত হন এবং সড়কের ওপর লুটিয়ে পড়েন।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহত যুবকের বয়স আনুমানিক ১৮ বছর। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে সিআইডির বিশেষজ্ঞ দলের সহায়তা নেওয়া হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও নিহতের পরিচয় উদ্ঘাটনে তদন্ত চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status