ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মিয়ানমারে পুলিশের গুলিতে নিহত নারীর শেষকৃত্যে মানুষের ঢল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 February, 2021, 3:15 PM

মিয়ানমারে পুলিশের গুলিতে নিহত নারীর শেষকৃত্যে মানুষের ঢল

মিয়ানমারে পুলিশের গুলিতে নিহত নারীর শেষকৃত্যে মানুষের ঢল

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত নারীর শেষকৃত্যে রাজধানীর নেপিদোতে রোববার অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ।

মিয়া থোয়ে থোয়ে খাইং (১৯) মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। আর কিছু দিন পরই তার ২০তম জন্মদিন ছিল। খবর বিবিসির।

মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে এ পর্যন্ত অন্তত তিনজন নিহত হন।

রোববার হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নিহত ওই তরুণীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

অনেকেই তিন আঙুলের সালাম ঠুকে সম্মান জানান, বিক্ষোভকারীরা অভ্যুত্থানবিরোধী আন্দোলনে এই প্রতীক ব্যবহার করে আসছে।

চলতি মাসের শুরুতে মিয়ানমারের সেনাবাহিনী দেশটির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। প্রথম দিকে আগাম নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও বিক্ষোভকারীরা এতে সন্তুষ্ট হতে পারেননি।

বিক্ষোভকারীদের দাবি– দেশটির নির্বাচিত নেতা অং সান সু চি এবং তার জাতীয় লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের অন্য সদস্যদের যেন মুক্তি দেওয়া হয়।

সামরিক বাহিনী অভিযোগ করেছে, গত বছরের সাধারণ নির্বাচনে কারচুপি হওয়ার কারণে সু চির দল ভূমিধস জয় পেয়েছে। যদিও নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ সেনাবাহিনী দিতে পারেনি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status