ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
​মাদারগঞ্জে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও পুলিশি সেবা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 25 June, 2026, 8:33 PM

​মাদারগঞ্জে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও পুলিশি সেবা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

​মাদারগঞ্জে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও পুলিশি সেবা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশ এবং ইউএনএফপিএ এর যৌথ উদ্যোগে গৃহীত পিআরইভিএআইএল প্রকল্পের আওতায় মাদারগঞ্জে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে মডেল থানার আয়োজনে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 

পুলিশ নারী হেল্প ডেস্ক সেবা সম্পর্কে অবহিতকরণ এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধ বিষয়ক। সহযোগিতায় জামালপুর জেলা পুলিশ এবং ইউএনএফপিএ।   প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান ভূঞা।  

সভাপতিত্ব করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানা ওসি তদন্ত তোফাজ্জল হোসেন, মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক রকিব লিটন ও সাধারণ সম্পাদক আল আমিন। সহকারী শিক্ষিকা ওলিফা আক্তার, বায়তুল জামে মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের,ওয়ার্ড বিএনপি সভাপতি জগলুল পাশা, উপজেলা শ্রমিকদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঈসমাইল হোসেন,সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম সহ শিক্ষার্থী ও শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ। সঞ্চালনায় এস আই শামসুজ্জামান।   

এ সময় মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামছুজ্জোহা,  সহকারী শিক্ষকবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ, শিক্ষার্থী ও শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।  বক্তারা নারী ও শিশু সহ সকলকে সচেতন হওয়া  এবং যে কোন আইনগত পরামর্শ বা সহায়তার জন্য মাদারগঞ্জ মডেল থানায় আসার আহবান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status