|
দুর্নীতিবিরোধী বিতর্কে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন চ্যাম্পিয়ন, রানার আপ বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয়
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() দুর্নীতিবিরোধী বিতর্কে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন চ্যাম্পিয়ন, রানার আপ বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয় আজ বৃহ:স্পতিবার (২৫ জুন) বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের সহযোগিতায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্গাপুর এর আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’’ এবং ‘‘দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তারুন্যের ভুমিকাই প্রধান’’এই বিষয়ের ওপর আয়োজিত প্রতিযোগিতায় ৪টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বিরিশিরি পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন, এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিরিশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে প্রস্তাবের বিপক্ষে যুক্তি উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয় সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন অন্যদিকে, বিষয়ের পক্ষে অকাট্য যুক্তি তুলে রানার্সআপ ট্রফি জিতে নেয় বিরিশিরি পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। পুরো প্রতিযোগিতায় চমৎকার বাচনভঙ্গি ও যুক্তির আলো ছড়িয়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত বিরিশিরি পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের স্বরনীকা দাস স্বর্না। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, ওসি খন্দকার শাকের আহমেদ প্রমুখ। পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রভাষক মনিকা রায় ও তিথি সাহা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকনের সঞ্চালনায়, অন্যদের মাঝে দুপ্রক এর সাবেক সভাপতি বীরেশ্বর চক্রবর্ত্তী, সাবেক প্রধান শিক্ষক সুরভী মান্দা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, প্রভাষক স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
