ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নলডাঙ্গায় মোবাইল কোর্ট পরিচালনায় ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
প্রকাশ: Thursday, 25 June, 2026, 7:41 PM

নলডাঙ্গায় মোবাইল কোর্ট  পরিচালনায় ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

নলডাঙ্গায় মোবাইল কোর্ট পরিচালনায় ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও জলাশয়ের পরিবেশ রক্ষায় মোবাইল কোর্ট অভিযান ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও অসংখ্য পোনা মাছ জব্দ করা হয়েছে।

উপজেলা জলাশয় ও মাছ ধরার এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁন।

২৫ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার হালতি বিলের আচড়াখালী ও ভূষণগাছা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ  চায়না দোয়ারি জাল ৪৫ টি ও অসংখ্য বোয়াল মাছের পোনা মাছ জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। পোনা মাছগুলো পরে অবমুক্ত করা হয়। 

নলডাঙ্গায় মোবাইল কোর্ট  পরিচালনায় ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

নলডাঙ্গায় মোবাইল কোর্ট পরিচালনায় ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

এ সময় উপস্থিত কর্মকর্তারা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী  জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মৎস্য আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন  আরো জানায়, মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সকলকে নিষিদ্ধ সকল প্রকার  জাল ব্যবহার ও ক্রয় বিক্র  থেকে বিরত থাকতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন, নাটোর জেলা সহকারী মৎস্য কর্মকর্তা, মোঃ সুজন মাহমুদ,  উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাঈদ, উপজেলা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর মোহাম্মদ হাবিলাহ  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status