|
দুর্গাপুরে কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
ধনেশ পত্রনবীশ
|
![]() দুর্গাপুরে কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাসের সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি অফিসার রায়হানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। বিশেষ অতিথি ছিলেন, প্রাণি সম্পদ কর্মকর্তা অমিত দত্ত, উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গণি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার সহ আরো অনেকেই। অনুষ্ঠানে বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এসব কার্যক্রমের সুফল কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে একযোগে কাজ করতে হবে। বিশ্বব্যাংক ও আইএফএডি-এর সহায়তায় পরিচালিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষকদের জন্য বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। এ সময় অতিথিগণ কংগ্রেস প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। আয়োজিত এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের মাঠকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে কৃষি উন্নয়ন, কৃষকের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সম্প্রসারণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
