ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এক মাছের দাম ৬০ হাজার টাকা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 February, 2021, 4:03 PM

এক মাছের দাম ৬০ হাজার টাকা

এক মাছের দাম ৬০ হাজার টাকা

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে জেলের জালে ধরা পড়া ৪৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বিশাল ওজনের বাঘাইড় মাছটি ভূঞাপুর মাছ বাজারে উঠলে স্থানীয় এক ব্যাংক কর্মকর্তা সেটি ৬০ হাজার টাকায় কিনে নেয়।

জানা গেছে, উপজেলার গোবিন্দাসীর বাসিন্দা বুদ্ধু ও বাবলু জাল নিয়ে যমুনা নদীতে মাছ ধরতে যায়। এসময় তাদের জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরতে সক্ষম হয় তারা। পরে মাছটি তারা ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর মাছ বাজারে নিয়ে যায়। এতে মাছের দাম হাকা হয় ৮০ হাজার টাকা। পরে দামদর শেষে ৪৪ কেজি ওজনের মাছটি ভূঞাপুর ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা আব্দুল লতিফ ৬০ হাজার টাকায় কিনে নেন। এর আগে বৃহৎ আকারের বাঘাইড় মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়।

ক্রেতা আব্দুল লতিফ বলেন, ভূঞাপুর মাছ বাজারে গিয়ে দেখি বিশাল ওজনের বাঘাইড় মাছ নড়াচড়া করছে। দেখে ইচ্ছে হলো কিনতে। পরে দরকষাকষি করে মাছটি ৬০ হাজার টাকায় ক্রয় করি।

মাছ বিক্রেতা বাবলু বলেন, যমুনা নদীতে জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। পরে কৌশলে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরে টেনে তুলতে সক্ষম হই। মাছটি বাজারে নিয়ে ৬০ হাজার টাকায় বিক্রি করেছি। জীবনে প্রথম এতো বড় মাছ জালে ধরা পড়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status