|
শ্রীপুরে বল প্রয়োগে শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, সড়ক অবরোধে উত্তেজনা
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীপুরে বল প্রয়োগে শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, সড়ক অবরোধে উত্তেজনা বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং মাওনা-বরমী আঞ্চলিক সড়ক অবরোধ করেন। শ্রমিকদের অভিযোগ, লিজা আক্তার নামে এক নারী শ্রমিক শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও তাকে কাজ চালিয়ে যেতে বাধ্য করা হয়। একপর্যায়ে তিনি কর্মস্থলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরে তার মৃত্যু হয়। একই রাতে শোভা নামে অপর এক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন বলে দাবি করেন সহকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে সকাল ৮টা থেকে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কারখানায় অতিরিক্ত সময় কাজ করানো, কর্মীদের ওপর মানসিক চাপ সৃষ্টি এবং বিভিন্ন ধরনের হয়রানির ঘটনা দীর্ঘদিন ধরে চললেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, শ্রমিকদের অভিযোগ ও মৃত্যুর ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, শ্রমিকরা নিহত শ্রমিকদের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং কারখানার কর্মপরিবেশের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। কারখানা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
