ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
জামালপুরে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও নারী হেল্প ডেস্ক নিয়ে সচেতনতামূলক সভা
​মোঃ বিজয়, জামালপুর
প্রকাশ: Thursday, 25 June, 2026, 11:06 AM

জামালপুরে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও নারী হেল্প ডেস্ক নিয়ে সচেতনতামূলক সভা

জামালপুরে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও নারী হেল্প ডেস্ক নিয়ে সচেতনতামূলক সভা

বাংলাদেশ পুলিশ এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর যৌথ উদ্যোগে গৃহীত PREVAIL প্রকল্পের আওতায় জামালপুরে কমিউনিটি পর্যায়ে একটি বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকালে জামালপুর সদর থানার আয়োজনে কম্পপুর এলাকায় এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা পুলিশ সুপার জনাব মোরশেদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সাকেল জনাব রাকিবুল ইসলাম। জামালপুর আইনজীবী বার সমিতির সাধারণ সম্পাদক এড. রিশাদ রেজুয়ান বাবু। জামালপুর শহর বিএনপির সিনিয়র যুণ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ । জামালপুর সোনালী ব্যাংকের ম্যানেজার জনাব আলী শাহ। জেলা মহিলা দলের যুণ্ম সাধারণ সম্পাদক শিউলি বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ। সঞ্চলনা করেন এসআই সাদেকুজ্জামান ভুইয়া, কায়সার আহম্মেদ ও নারী হেল্প ডেক্স দায়িত্বপ্রাপ্ত এসআই আনোয়ারা বেগম।

প্রধান অতিথি বক্তব্য বলেন, ​থানায় আইনি সেবা ও পরামর্শ নিতে আসা নারীদের জন্য বিশেষায়িত ‘পুলিশ নারী হেল্প ডেস্ক’ কীভাবে কাজ করে এবং নির্যাতিত নারীরা এখান থেকে কী কী আইনি ও মানসিক সহযোগিতা পেতে পারেন, তা স্থানীয় জনগোষ্ঠীর সামনে তুলে ধরা হয়। সমাজে নারী ও শিশুদের ওপর ঘটে যাওয়া যেকোনো ধরনের জেন্ডার ভিত্তিক সহিংসতা বাল্যবিয়ে ও পারিবারিক নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়। প্রান্তিক পর্যায়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপরাধের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংকোচ দূর করার বিষয়ে আলোচনা করা হয়।

​জামালপুর সদর থানার আয়োজনে অনুষ্ঠিত এই জনসচেতনতামূলক কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করেছে জেলা পুলিশ, জামালপুর এবং ইউএনএফপিএ বাংলাদেশ। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, সমাজকর্মী এবং পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত থেকে নারীদের অধিকার রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে একাত্মতা প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status