ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
কোহলির মেসেজ পেয়ে কেঁদেছিলেন আজহারউদ্দীন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 February, 2021, 5:25 PM

কোহলির মেসেজ পেয়ে কেঁদেছিলেন আজহারউদ্দীন

কোহলির মেসেজ পেয়ে কেঁদেছিলেন আজহারউদ্দীন

ভারতের চেন্নাইয়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম। নিলামে মোহাম্মদ আজহারউদ্দীনকে ২০ লাখ রুপিতে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই ক্রিকেটারকে দলে নেয়ার পর তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন বিরাট কোহলি। আর দলটির অধিনায়কের বার্তা পেয়ে চোখে পানি চলে আসে ২৬ বছর বয়সি এই ব্যাটসম্যানের।

২০১৬ সালে তার টি-টোয়েন্টি অভিষেক হলেও চলতি বছরের সৈয়দ মুশতাক আলী ট্রফির পারফরম্যান্সে লাইমলাইটে আসেন। ৫ ম্যাচে ২১৪ রান করেন, ৫৩.৫০ গড় ও ১৯৪.৫৪ স্ট্রাইক রেটে।

মুম্বাইয়ের বিপক্ষে ৫৪ বলে ১৩৭ রানের ইনিংসটিতে আলোড়ন সৃষ্টি করেন। ব্যাঙ্গালুরু নিলামে তাকে দলে ভেড়ানোর ২ মিনিট পর কোহলি তাকে মেসেজ পাঠান। ভারতের অধিনায়ক লিখেন, ‘আরসিবিকে স্বাগতম’।

ভারতের ক্রিকেট আইকনের থেকে এমন মেসেজ পেয়ে চোখ দিয়ে পানি বেরিয়ে যায় আজহারউদ্দীনের। স্পোর্টসকিডাকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, কোহলি ভাইয়ের মেসেজ পেয়ে আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। এমন কিছু হবে আমি স্বপ্নেও ভাবিনি। আমি অঝোরে কাঁদছিলাম। অবশ্যই এর জন্য গর্ব করা উচিত। তিনি ক্রিকেটের আইকন। তার সঙ্গে খেলতে পারা স্বপ্নের মতো। আমি তার ড্রেসিংরুমে ঢোকার অপেক্ষায় আছি।

২৪ টি-টোয়েন্টিতে ৪৫১ রান করা আজহারউদ্দীনের এ ফরম্যাটে রয়েছে একটি সেঞ্চুরিও। তার বিশ্বাস আরসিবির ড্রেসিংরুমে কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের অধীনে আরো পরিণত হবে তার ক্যারিয়ার।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status