ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ব্যবস্থা না নিলে কাদের মির্জাকে ছাড় দেয়া হবে না
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 February, 2021, 6:31 PM

ব্যবস্থা না নিলে কাদের মির্জাকে ছাড় দেয়া হবে না

ব্যবস্থা না নিলে কাদের মির্জাকে ছাড় দেয়া হবে না

ফেনী-২ আসনের সাংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের বিরুদ্ধে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার কুরুচিপুর্ণ মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় দুধমুখা চানপুর গ্রামে ফেনী-বসুরহাট সড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মো. মোস্তফা, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আবদুল্লাহ, জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ আজাদ, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।

দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মামুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী রিয়াজ আহমেদ রাজিব, জেলা ছাত্রলীগের সভাপতি সালা উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সাবেক সাধারণ সম্পাদক রিংকু, দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাসের চৌধুরী আসিফ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আবদুল কাদের মির্জা কুরুচিপুর্ণ মিথ্যাচার বন্ধ না করলে তার বিরুদ্ধে আরো কঠিন কর্মসূচি দেয়া হবে। দলীয় ও প্রসাশনিক ব্যবস্থা না নিলে ১ মিনিটের জন্যও তাকে ছাড় দেয়া হবে না।

এদিকে ফেনী-বসুরহাট সড়কের দাগনভূঞার সীমান্তে প্রতিবাদে ও বিক্ষোভ সমাবেশের কারণে ঢাকা-চট্রগ্রামের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে সড়কে চলাচলকারী জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

সম্পাদনায়: মোহনা আজিজ
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status