ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ভূরুঙ্গামারীতে ‘না বলুন মাদককে’ স্লোগানে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন
এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 22 June, 2026, 8:09 PM

ভূরুঙ্গামারীতে ‘না বলুন মাদককে’ স্লোগানে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন

ভূরুঙ্গামারীতে ‘না বলুন মাদককে’ স্লোগানে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইকেল র‍্যালি, হ্যান্ডবল প্রতিযোগিতা, কুইজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘না বলুন মাদককে, হ্যাঁ বলুন জীবনকে’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠন। এতে কারিগরি ও আর্থিক সহযোগিতা দেয় এমজেএসকেএস এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী শান্ত। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।

এ সময় বক্তব্য দেন সহকারী শিক্ষক সন্তোষ কুমার ভদ্র ও সাইফুর রহমান। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লিমা আক্তার, সহসভাপতি আবুল কালাম আজাদসহ সংগঠনের অন্যান্য সদস্য।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সচেতনতামূলক কার্যক্রম তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আয়োজকরা জানান, জয়মনিরহাট ইউনিয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ধারাবাহিকভাবে মাদকবিরোধী আটটি কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। একই সঙ্গে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং যানবাহনের চালক-যাত্রীদের মধ্যে ৫০০টি লিফলেট বিতরণ করা হয়েছে।

তারা আরও জানান, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status