ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পশ্চিমবঙ্গে অনির্দিষ্টকালের জন্য আংশিক লকডাউন
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 30 April, 2021, 8:27 PM

পশ্চিমবঙ্গে অনির্দিষ্টকালের জন্য আংশিক লকডাউন

পশ্চিমবঙ্গে অনির্দিষ্টকালের জন্য আংশিক লকডাউন

গত কয়েকদিন ধরেই গুজব ছিল যে লকডাউন হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচনের আবহে জীবন স্বাভাবিক চলছিল। তবে এবার পশ্চিমবঙ্গ সরকার আছে জানিয়ে দিল আর নয়। কারণ শুক্রবার সন্ধ্যা থেকেই রাজ্যে অনির্দিষ্টকালের জন্য সমস্ত সিনেমা হল, শমিং মল, বিউটি পার্লার, রেস্তরাঁ, বার, ক্রীড়াঙ্গন, জিম, স্পা এবং সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।

যদিও লকডাউন বলা হচ্ছে না। তবে এই নির্দেশিকার মাধ্যমে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে স্বাভাবিক জীবনযাত্রার ওপরে এখন অনেক বিধি-নিষেধ আরোপিত হবে।

নির্দেশিকাতে জানানো হয়েছে, ওষুধ বা মুদির দোকান খোলা থাকলেও অন্যান্য দোকানপাট এবং বাজার সকাল এবং বিকেলে কিছুক্ষণের জন্য খোলা রাখা যাবে। সামাজিক এবং সাংস্কৃতিক সমস্ত অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। এই নির্দেশের অন্যথা হলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে।

অনেকের মতে, ২ মে নির্বাচনের  ফলাফলের পর রাজ্য আরও বেশি কড়াকড়ি আরোপ করবে। প্রয়োজন হলে সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্য নাইট কার্ফুও জারি করা হতে পারে।

নবান্নের নির্দেশিকা অনুযায়ী, বাজার-হাট শুধুমাত্র খোলা থাকবে সকালে ৭টা থেকে ১০ পর্যন্ত এবং বিকেলে ৩টা থেকে ৫ টা পর্যন্ত। যদিও ওষুধের দোকান এবং মুদির দোকানের মতো জরুরি পরিষেবা এই নির্দেশিকার আওতার বাইরে থাকছে।

অনেককিছু বন্ধ থাকলেও, হোম ডেলিভারি এবং অনলাইন পরিষেবায় অনুমোদন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status