ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
দোয়ারাবাজারে বজ্রপাতে একজনের মৃত্যু
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 5:26 PM

দোয়ারাবাজারে বজ্রপাতে একজনের মৃত্যু

দোয়ারাবাজারে বজ্রপাতে একজনের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে আব্দুল বারী (৫৪) নামে একজনের মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার পান্ডারগাও ইউনিয়নের নতুন নগর গ্রামের মৃত মফিজ আলীর পুত্র।

মঙ্গলবার (০৪ মে) বেলা ১২ টায় আকাশে কালো মেঘ ও প্রচন্ড বজ্রপাত হয় সে সময় তিনি বাড়ির পাশে ডেকার হাওরে গরু চড়াতে যায়। সেখানে গরু চড়াতে গিয়ে বজ্রপাতের কবলে পরে ঘটনাস্থলেই তিনি মারা যায়। তার ২ ছেলে ও ৩ মেয়ে সন্তান রয়েছে।

বজ্রপাতে মৃত আব্দুল বারীর বাতিজা লায়েক মিয়া জানান, আমার চাচা বজ্রপাতে মৃত্যু হয়েছে। আজ বিকালে লাশের দাফন করা হবে।

পান্ডারগাও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, আজ বেলা ১২ টায় নতুন নগর গ্রামে বজ্রপাতে আব্দুল বারী নামের একজনের মৃত্যু হয়েছে।     
এব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম জানান, নতুন নগর গ্রামে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পাওয়ার পর আমার থানার এসআই সাইদুর হাওলাদারকে সেখানে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status