ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
১২দিন পর চালু হচ্ছে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির পাঠদান
রায়হানুর রহমান, রামগঞ্জ
প্রকাশ: Sunday, 28 June, 2026, 4:42 PM

১২দিন পর চালু হচ্ছে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির পাঠদান

১২দিন পর চালু হচ্ছে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির পাঠদান

রামগঞ্জ-চাটখিল অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির পাঠদান কার্যক্রম আগামীকাল ২৯ জুন (সোমবার) থেকে পর্যায়ক্রমে চালু হচ্ছে। শনিবার একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত শোক ও স্মরণ সভায় রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান এ ঘোষণা দেন এবং একাডেমির সার্বিক বিষয়ে লিখিত নির্দেশনা প্রদান করেন। 

শোক ও স্মরণসভায় অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। উপস্থিত বক্তারা ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সভায় চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক, চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ, ট্রাস্ট সদস্য ইঞ্জিনিয়ার মনজুর আহমেদ ভূইয়া এবং স্থানীয় বিএনপি, যুবদল নেতৃবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১৬ জুন একাডেমির আবাসিক ভবনের একটি কক্ষ থেকে শিক্ষার্থী মেহেদী হাসানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেদী হাসানের বাবা জিয়া উদ্দিনের দায়ের করা হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ১৬ জুন থেকে ২৮জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম বন্ধ ছিলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status