ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
​আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Tuesday, 13 October, 2026, 9:20 PM

আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা জিয়া সৈনিক দলের উদ্যোগে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ফরিদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় আলফাডাঙ্গা উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

​আলফাডাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি খাইরুল ইসলাম রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

​এ দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, ​সৈয়দ মিজানুর রহমান, আহ্বায়ক, আলফাডাঙ্গা পৌর যুবদল। ​মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক, আলফাডাঙ্গা পৌর যুবদল।

​হাসিবুল হাসান জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী ও যুগ্ম আহ্বায়ক, আলফাডাঙ্গা বাজার বণিক সমিতি। 
​রিজাউল ইসলাম, সদস্য, উপজেলা জিয়া সৈনিক দল ​হাসিবুল হাসান লাভলু, স্থানীয় কৃষক দল নেতা। ​এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, যুবদল, জিয়া সৈনিক দলের অন্যান্য নেতৃবুন্দ সহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের  নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 
​আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী শক্তির হাতকে আরও শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ গড়ার ভিশন "আই হ্যাভ এ প্ল্যান" বাস্তবায়নে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status