ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
পানছড়িতে পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের হোস্টেল ভবন উদ্বোধন
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Tuesday, 13 October, 2026, 8:17 PM

পানছড়িতে পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের হোস্টেল ভবন উদ্বোধন

পানছড়িতে পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের হোস্টেল ভবন উদ্বোধন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত হোস্টেল ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত হোস্টেল ভবনের উদ্বোধন করেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব ওয়াদুদ ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বাবু ম্রাসা থোয়াই মারমা।

পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত পড়াশোনার সুযোগ সৃষ্টি ও শিক্ষার পরিবেশ উন্নয়নে নবনির্মিত হোস্টেল ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের আয়োজক ছিল পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়, পানছড়ি, খাগড়াছড়ি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status