ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
রাজধানীতে প্রকাশ্যে রিকশাচালককে নির্যাতন, অভিযুক্ত আটক
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 7:55 PM

রাজধানীতে প্রকাশ্যে রিকশাচালককে নির্যাতন, অভিযুক্ত আটক

রাজধানীতে প্রকাশ্যে রিকশাচালককে নির্যাতন, অভিযুক্ত আটক

চার ঘণ্টার মাথায় রাজধানীর বংশালে প্রকাশ্যে এক রিকশাচালককে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সুলতান আহমেদকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলের দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সুলতান আহমেদ বংশাল এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে প্রভাবশালী বলে জানিয়েছে পুলিশ।

পু‌লিশের এআইজি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সো‌হেল রানা রিকশাচালককে নির্যাতনকারী সুলতান আহমেদকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া রিকশাচালককে নির্যাতনের ঘটনার একটি ভিডিও পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের কাছে পাঠান এক সাংবাদিক। সেই ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার বেলা আনুমানিক দেড়টায় রাজধানীর বংশালে একজন মুসল্লী এক রিকশাওয়ালাকে সজোরে থাপ্পড় মারছেন। নির্যাতনের এক পর্যায়ে রিকশাচালক মাটিতে পড়ে জ্ঞান হারান। এ সময় পাশ থেকে লোকজন এগিয়ে আসেন।

মো. সো‌হেল রানা আরো বলেন, ভিডিওটি দেখা মাত্র নির্যাতনকারীকে খুঁজে তাকে দ্রুত আইনের আওতায় আনতে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের ওসি বংশাল মো. শাহীন ফকিরকে নির্দেশ দেই। সেই নির্দেশনার প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে।

তিনি বলেন, সুলতান আহমেদ স্থানীয় বাড়িওয়ালা ও প্রভাবশালী। তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status