ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
চুরির অভিযাগে নারীকে হাত-পা বেঁধে নির্যাতন! কাটা হলো চুল
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 8:17 PM

চুরির অভিযাগে নারীকে হাত-পা বেঁধে নির্যাতন! কাটা হলো চুল

চুরির অভিযাগে নারীকে হাত-পা বেঁধে নির্যাতন! কাটা হলো চুল

বাগেরহাটের ফকিরহাটে চুরির অভিযাগে মমতাজ বেগম নামে এক নারীর হাত-পা বেঁধে নির্যাতন ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্যাতিত ওই নারী ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ গতকাল সোমবার রাতে ফতেমা বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে ফকিরহাটের সদর বাজারে নিউ স্টুডেন্টস টেইলার্স থেকে কাপড় চুরির অভিযোগে কয়েকজন নারী-পুরুষ মমতাজ বেগমকে পিঠমোড়া দিয়ে বেঁধে মারপিট করে। এসময় ওই নারী বার বার বলেন, তিনি চুরি করেননি। তিনি কাপড় কিনতে এসেছে। তারপরও তাকে মারপিট ও চুল কেটে দেওয়া হয়। এ ঘটনায় তিনি ৩/৪ জন অজ্ঞাতনামা আসামি করে মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে, রবিবার (২ মে) চুরির অভিযাগে নির্যাতিত উক্ত নারীকে আসামি করে ব্যবসায়ী আব্দুর রশিদ শেখ সংশ্লিষ্ট থানায় একটি চুরি মামলা করেন।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুর আনাম বলেন, পৃথক দুটি মামলা হয়েছে। পৃথক মামলায় দুজন আটক হয়েছে। মামলা দুইটি তদন্তধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status