|
আজ কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() আজ কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম এবং নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কামাল হোসেন। তারা জানান,জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৩ কেভি সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ২ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতসহ সব শ্রেণির গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হবেন। নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আওতায় নাগেশ্বরী উপজেলার প্রায় ৮০ হাজার ৪০০ এবং ফুলবাড়ী উপজেলার প্রায় ৫৭ হাজার গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবেন। ফুলবাড়ী জোনাল ম্যানেজার বলেন, নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণ কাজ শেষ করতে পারলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। নাগেশ্বরীর জেনারেল ম্যানেজার বলেন, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্রাহকরা আরও উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
